অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীদের অতর্কিত এ হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সিডনির সমুদ্র সৈকতে গোলাগুলি, গ্রেফতার ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২ সময় , আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২ সময়

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীদের অতর্কিত এ হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 


সিডনি পুলিশ জানিয়েছে, এরইমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযান চলমান থাকায় জনসাধারণকে সমুদ্র সৈকতের আশপাশের এলাকায় না যাওয়া এবং নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।


স্থানীয়রা জানিয়েছেন, আইসবার্গস রেস্টুরেন্টে রাতের খাবার খাচ্ছিলেন অনেকেই। হঠাৎই আচমকা গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে মানুষ ছুটে পালাতে থাকে। গুলির শব্দ রিপোর্ট করায় হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। 


সিডনি মরনিং হেরাল্ড জানিয়েছে, 'একাধিক গুলি চালানো হয়েছে', তবে এখনও আহতের সংখ্যা নিশ্চিত নয়।


স্থানীয়দের মতে, পরিস্থিতি এখনও ভয়াবহ। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান এখনো চলছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯