হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের অধীন ইসলামিক মিশন পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ

চুনারুঘাটে ইসলামিক মিশন পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪১ সময় , আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪১ সময়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের অধীন ইসলামিক মিশন পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 


শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে পরিচালিত ইসলামিক মিশনটি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ  লিয়াকত হাসান, চুনারুঘাটের সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, মিশনে কর্মরত চিকিৎসক ডা. শামছিয়া তাসনিম দ্বীপি, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,  চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীসহ অনেকেই।


চুনারঘাটে প্রান্তিক জনসাধারণের জন্য ইসলামিক মিশন যে সেবা দিচ্ছে, তা দেখে ধর্ম উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেন।


এ সময় তিনি মিশনের চিকিৎসা সামগ্রী, ওষুধপত্রসহ নানাবিধ সমস্যার সমাধানেরও আশ্বাস দেন।  

পরে ধর্ম উপদেষ্টা চুনারুঘাটের মুরাবন্ধে হযরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী সিপাহসালার  সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯