রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়েছে ইউক্রেনের অন্তত ৬ টি অঞ্চলের জ্বালানী স্থাপনা। রাতভর পরিচালিত এই হামলায়

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১৬ সময় , আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১৬ সময়

রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়েছে ইউক্রেনের অন্তত ৬ টি অঞ্চলের জ্বালানী স্থাপনা। রাতভর পরিচালিত এই হামলায় বিদ্যুৎ ও শিল্পখাতের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির এক মিলিয়নেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। । রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 


স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) ইউক্রেনের জ্বালানী স্থাপনা ও শিল্প কারখানা টার্গেট করে সাড়ে ৪শ'র বেশি ড্রোন ও অন্তত ৩০ টি মিসাইল ছোড়ে রাশিয়া। টেলিগ্রামে এ বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।


হামলার ফলে বন্ধ হয়ে গেছে ইউক্রেনের ওডেসা, চারনিহিভ, খেরসন, নিপ্রো-পেট্রো-ভস্ক, কিরোভোহরাদ ও মাইকোলাইভ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের এলাকাগুলোও।


দীর্ঘসময় চেষ্টার পর মাইকোলাইভ ও এর আশপাশের এলাকাগুলোয় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে তৎপরতা। 


যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো রুশ হামলার প্রধান লক্ষ্য হয়ে আছে। তবে আবহাওয়া শীতল হতে শুরু করায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব হামলার মাত্রা আরও বেড়েছেএদিকে, বিদ্যুৎ না থাকায় সৃষ্টি হয়েছে তীব্র পানি ও তাপ সংকট। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯