ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড়

হাদির ওপর হামলা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৬ সময় , আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৬ সময়

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনও প্রভাব ফেলবে না। নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।


আজ শনিবার (১৩ ডিসেম্বর) টেলিফোনে যমুনা টেলিভিশনকে তিনি এসব কথা বলেন।


আব্দুর রহমানেল মাছউদের মতে, বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে।


প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তার অবস্থা এখনও সংকটাপন্ন।


জানা গেছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও এখনও তা আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা গণমাধ্যমকে জানাননি।


বিভিন্ন অসমর্থিত সূত্রের মাধ্যমে ওসমান হাদির শারীরিক অবস্থা জানার চেষ্টা করে যমুনা টেলিভিশন। 


হাদির চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ডের মাধ্যমে তাকে নিরীক্ষণ করা হয়। সেখানে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়। বিষয়টি হাদির ভাইকেও জানান চিকিৎসকরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯