ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে ভুয়া তথ্য ছাড়ানো হচ্ছে বলে অভিযোগ এনেছে

ইসরায়েল-হামাস সংঘাতের ‘ভুয়া তথ্য’ নিয়ে জাকারবার্গ ও মাস্ককে সতর্ক বার্তা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ১২:২৩ সময় , আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ১২:২৩ সময়
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে ভুয়া তথ্য ছাড়ানো হচ্ছে বলে অভিযোগ এনেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ব্যাপারে প্রতিষ্ঠান দুটির মালিক মার্ক জাকারবার্গ ও ইলোন মাস্ককে সতর্ক করে দেয়া হয়েছে। খবর রয়টার্স।

গতকাল বুধবার (১১ অক্টোবর) ইইউর অভ্যন্তরীণ বাজার বিভাগের কমিশনার থিয়েরি ব্রেটন এ সংক্রান্ত চিঠি ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটার ঠিকানায় পাঠিয়েছেন।

জুকারবার্গকে উদ্দেশ করে চিঠিতে ব্রেটন বলেছেন, আপনাকে ইইউর ডিজিটাল পরিষেবা আইন স্মরণ করিয়ে দিতে চাই। ইসরায়েলে হামাসের সশস্ত্র হামলার পর ইইউর নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয়গুলো ছড়ানো হচ্ছে। আমরা চাই আপনি নীতিমালা সম্পর্কে সচেতন থাকবেন।

এ সংঘাত নিয়ে যেন ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম অর্থাৎ মেটার কোনো প্লাটফর্ম থেকে যেন ভুয়া তথ্য না ছড়ায় সেজন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার মাইক্রোব্লগিং প্লাটফর্ম এক্সকেও একই বিষয়ে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের এ কর্মকর্তা।

ইলোন মাস্ককেও সতর্ক করে চিঠি পাঠিয়েছিলেন তিনি। চিঠিতে ইসরায়েল-হামাস সংঘাতের ভুয়া চিত্র প্রচারে এক্স ব্যবহার হচ্ছে বলে সতর্ক করা হয়।

অবশ্য মাস্ক জানিয়েছিলেন, তারা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘ম্যানিপুলেটেড কনটেন্ট’ সরানোর পদক্ষেপ নিয়েছেন। হামাস সম্পর্কিত অ্যাকাউন্টও সরিয়ে দেয়া হচ্ছে।

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল-হামাসের সংঘাতের সহিংসতার চিত্রের পাশাপাশি ভুয়া লেবেলযুক্ত ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ব্যবহারকারীরা বিভ্রান্ত হচ্ছেন।

গত ৭ অক্টোবর ভোর রাতে শুরু হওয়া এ যুদ্ধে উভয়পক্ষে নিহত হয়েছেন অন্তত দুই হাজার ৪০০ জন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে আট হাজার। নিহত ও আহতদের মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু ও বেসামরিক নাগরিক।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯