আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি

জোট করলেও দলীয় প্রতীকে করতে হবে ভোট— হাইকোর্টের রায়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময় , আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


এর ফলে, নির্বাচনী জোট গড়লেও প্রতিটি দলকে নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে।


উল্লেখ্য, অতীতে নির্বাচনী জোট গঠন করার পর জাতীয় নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই জোটে যে দল নেতৃত্বে ছিল, তাদের দলীয় প্রতীকেই অন্যান্য ছোট দলগুলোকে ভোটে অংশ নিতে দেখা গেছে। অবশ্য কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমী নজিরও রয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯