আগামী নির্বাচনে জনগণকে হ্যা না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন,

জনগণকে হ্যা-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:১ সময় , আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:১ সময়

আগামী নির্বাচনে জনগণকে হ্যা না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ের তথ্য অধিদফতরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর সভাপতিত্ব করেন। 


তথ্য সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধ পরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। 


গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে মন্তব্য করে বলেন, জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যা ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। কারণ এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন। 


তথ্য সচিব আরও বলেন, গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। এ সময়, কর্মকর্তাদের নির্বাচনি আইন ও নিয়মকানুন সম্পর্কে জেনে নেয়ার অনুরোধ জানান তিনি। 


তিনি বলেন, এবারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে মিলে প্রচার-প্রচারণার কাজটি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্বাচন উপলক্ষে ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯