সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, দুদক কোনো ব্যবস্থা নেয়নি

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি: নাদিম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:০ সময় , আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:০ সময়

সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, দুদক কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ। 


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ। 


তিনি বলেন, দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতি করেছে। এর দায় তারা এড়াতে পারে না। দুর্নীতির বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করলেও, তা অন্ধকারে পড়ে আছে। এই দুইজন যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানায়। 


যুব অধিকার পরিষদ।এ নিয়ে আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দিবে সংগঠনটি। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯