আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু হতে যাচ্ছে। তবে আগামী বছরের ১৫ মার্চ

মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময় , আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়

আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু হতে যাচ্ছে। তবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।


বুধবার (১০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড, রিফার্বিশড ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে জনগণকে সুরক্ষা দিতে এনইআইআর ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধেও এই ব্যবস্থা নেয়া হয়েছে।


তবে মোবাইল বিজনেস কমিউনিটির সঙ্গে গত তিনদিন ধারাবাহিক আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চের মধ্যে নিবন্ধন করার সুযোগ দেয়া হয়েছে।


এতে আরও বলা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনও বাঁধা নেই। কত পুরানো ফোন বা কোন কোন মডেলের ফোন আমদানি করা যাবে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপযুক্ত কর্তৃপক্ষকে জানাবেন। তবে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে আমদানির বিষয়ে জানাতে হবে। সকল পক্ষকে আগামীকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এ বিষয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।


শেষে বলা হয়, এই সিদ্ধান্তের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। আগামী ১৬ই ডিসেম্বর এনইআইআর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা দৃঢ় সমর্থন জানিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯