বেলারুশ থেকে আসা 'স্মাগলার' বেলুনের কারণে আকাশপথে চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা জারি করেছে লিথুয়ানিয়া সরকার। মঙ্গলবার

বেলারুশ থেকে উড়ে আসছে বেলুন, লিথুয়ানিয়ায় জরুরি অবস্থা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩০ সময় , আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩০ সময়

বেলারুশ থেকে আসা 'স্মাগলার' বেলুনের কারণে আকাশপথে চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা জারি করেছে লিথুয়ানিয়া সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশটির সরকার এ ঘোষণা দেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা চলছে পার্লামেন্টে। অনুমোদন পেলে দেশটির নির্দিষ্ট কিছু এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। সন্দেহমাত্র যেকোনো ব্যক্তিকে তল্লাশি কিংবা গ্রেফতার করতে পারবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।


লিথুয়ানিয়া সরকারের অভিযোগ, প্রতিবেশী দেশ বেলারুশ থেকে এসব বেলুন তাদের দেশে আসছে। দেশটির সিগারেট পাচারকারী চোরাকারবারিরা এই বেলুন পাঠাচ্ছে। আর এতে মদদ দিচ্ছে বেলারুশের সরকার। এটিকে দেশটির তরফ থেকে একপ্রকার হাইব্রিড হামলা আখ্যা দিয়েছে লিথুয়ানিয়া।


এই রহস্যময় বেলুনের ঘটনায় গেল দুমাসে ১৫ বারের মতো বন্ধ হয়েছে লিথুয়ানিয়ার ভিলিয়াস বিমানবন্দর। বাতিল হয়েছে কমপক্ষে সাড়ে ৩শ' ফ্লাইট।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯