টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার কান্দিলা

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে দুইজন নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময় , আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়

টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার কান্দিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, ট্রাক চালক শেরপুরের শ্রীবরদী থানার সোহেল ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার আমিনুর। 


এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, রাতে কান্দিলা এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯