দুর্নীতিবাজদের শুধু শাস্তি দিয়েই নয় বরং সামাজিকভাবে তাদের প্রতিরোধ করলেই কমবে দুর্নীতি—এমনটাই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময় , আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময়

দুর্নীতিবাজদের শুধু শাস্তি দিয়েই নয় বরং সামাজিকভাবে তাদের প্রতিরোধ করলেই কমবে দুর্নীতি—এমনটাই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।


অর্থ উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যেন আর দুর্নীতি না হয় সে বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর অতীতের দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে। তেমনি সামাজিকভাবে তাদেরও ঘৃণা করতে হবে।


একই অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় টাকার বিনিময়ে তাদেরকে যারা সহযোগিতা করেছে, তাদেরকে ভোট না দিতে আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ দেশ থেকে ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগে সরকারের কাছে আহ্বান জানান দুদক চেয়ারম্যান।


এছাড়াও দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯