গত দেড় বছরে সম্মিলিত প্রচেষ্টা ও সাংবিধানিক স্বচ্ছতার ভিত্তিতে বিচার ব্যবস্থায় যে মৌলিক রূপান্তর সাধিত হয়েছে, তা দেশের

'গত দেড় বছরে বিচার ব্যবস্থায় যে মৌলিক রূপান্তর ঘটেছে, তা দেশের ইতিহাসে এক মাইলফলক'

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময় , আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়

গত দেড় বছরে সম্মিলিত প্রচেষ্টা ও সাংবিধানিক স্বচ্ছতার ভিত্তিতে বিচার ব্যবস্থায় যে মৌলিক রূপান্তর সাধিত হয়েছে, তা দেশের বিচারিক ইতিহাসে এক মাইলফলক— এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।


শনিবার (৬ ডিসেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে হোটেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ইউএনডিপি'র যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।


প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫' প্রণয়নের মাধ্যমে বহুদিনের দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সুপ্রীম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে।


তিনি আরও বলেন, এর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ এক নতুন প্রাতিষ্ঠানিক যুগে প্রবেশ করেছে। এটি মূলত শক্তিশালী ও স্বাধীন বিচারব্যবস্থা নির্মাণে জাতীয় ঐকমত্যকে প্রতিফলন।


তিনি বলেন, কোনো আইন কেবল তখনই কার্যকর হয় যখন তা যথাযথভাবে বাস্তবায়িত হয়। এজন্য বাণিজ্যিক আদালতসমূহের সফল পরিচালনার জন্য অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং সব পক্ষ–পেশাজীবীর সমন্বিত প্রচেষ্টা জরুরি।


দেশে বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত, দক্ষ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজ চলছে বলেও জানান প্রধান বিচারপতি।


এতে আরও অংশ নেনসুইডেন ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতসহ ইউএনডিপি ও সুপ্রীম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯