গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৫ সময় , আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৫ সময়

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।


‎নিহত সিদ্দিকুর রহমান (৫৭) বরিশাল জেলার বাবুগঞ্জ থানার এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সাথে বাস করতেন। 


‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরী করতেন। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকার অফিসে কাজে যোগ দিতে বাসা থেকে বের হন তিনি। পরে বিআরটি প্রকল্পের উড়ালসেতুর উপর বাসের অপেক্ষা করতে থাকেন।


এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তিনি বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎ঘটনার পর স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 


‎‎টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মো. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯