রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা

আগারগাঁওয়ে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময় , আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়।


দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), ও ইভা (৬)।


আহতদের স্বজনরা জানান, ভোরের দিকে হঠাৎ গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটলে পরিবারের ৬জন দগ্ধ হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে।


তবে এখন পর্যন্ত দগ্ধের পরিমাণ জানা যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯