কুমিল্লায় তিতাস উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিনজন নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার

কুমিল্লায় ট্রাক্টর চাপায় ৩ নারী নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৮ সময় , আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৮ সময়

কুমিল্লায় তিতাস উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিনজন নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, রাজাপুর গ্রামের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী শামছুন্নাহার (৪০)। 


পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে তিনজন নারী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সময় বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তার তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে ট্রাক্টরের নিচে আরও কেউ চাপা পড়েছে কি না তা তল্লাশি করছে ফায়ার সার্ভিস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯