আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য আগামী ১০ অথবা ১১ ডিসেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ

নির্বাচন ও গণভোটের তফসিল: রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে ইসির চিঠি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময় , আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময়

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য আগামী ১০ অথবা ১১ ডিসেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশনের সভা রয়েছে।


প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনের তফসিলের চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা আসে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসির একজন কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাতের দুয়েকদিনের মধ্যে তফসিলের ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।


ইসি সূত্র জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯