কুমিল্লার তিতাসে নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার কড়িকান্দি

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩২ সময় , আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩২ সময়

কুমিল্লার তিতাসে নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর সংলগ্ন মনুপুরা বাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মৃতরা হলেন, ওই এলাকার বাসিন্দা ইমনের (আইচ্ছাইল্লা) স্ত্রী রোজিনা আক্তার (৩৫), ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম (৪৫) ও শুক্কুর আলীর স্ত্রী রিনা বেগম (৩৫)। এদের মধ্যে রোজিনা ও শামসুন্নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।


প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে তিন নারী তিতাস নদীতে গোসল করতে নামেন। এসময় কড়িকান্দি-রাজাপুর সড়কে চলাচলরত একটি হ্যান্ড-ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ঘাটের ওপর উল্টে পড়ে। ট্রাকটি সরাসরি ঘাটে থাকা তিনজনের ওপর উঠে গেলে তারা গুরুতর আহত হন।


এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।


সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হোমনা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার শাহ আলম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আসার পূর্বে এখান থেকে তিনজনের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা পুলিশকে এ বিষয়ে জানিয়েছি।’


তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘একটি ট্রাক্টর-ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, খাদের নিচে ছিল তিতাস নদীর খালের একটি ঘাট।


সেখানে ৩ জন মহিলা ছিলেন। ট্রাকটি উল্টিয়ে তাদের ওপর পড়লে, তারা ঘটনাস্থলেই মারা যান।’ 

তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ নিয়োজিত আছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯