অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন আনসু ফাতি। এ কারণে ব্রেস্তের বিপক্ষে মোনাকোর পরবর্তী ম্যাচে খেলা হবে না এই স্প্যানিশ

হ্যামস্ট্রিংয়ে চোট আনসু ফাতির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৫ সময় , আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৫ সময়

অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন আনসু ফাতি। এ কারণে ব্রেস্তের বিপক্ষে মোনাকোর পরবর্তী ম্যাচে খেলা হবে না এই স্প্যানিশ ফরোয়ার্ডের।


অনুশীলনের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান ফাতি। আর তাতেই এখন অনুশীলন থেকে বিরতিতে আছেন স্পেনের জুনিয় দলে খেলা এই খেলোয়াড়।


করা হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। সেই ফলাফলের জন্য অপেক্ষা করছে তার দল। এরপরই জানা যাবে, কতদিন বাইরে থাকতে হবে ফাতিকে।


বার্সেলোনা থেকে মোনাকোতে ধারে খেলা এই স্প্যানিশ ফরোয়ার্ডের শুরুটা হয়েছিল দুর্দান্ত। তবে সবশেষ ৯ ম্যাচে বিপক্ষের জালের দেখা পাননি একবারও। এরপরও ১৪ ম্যাচে তার ছয়টি গোল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯