ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কর্মকর্তা ও কর্মচারীরা আধুনিক, সরকারি বিধি-বিধানসম্মত ও বাস্তবসম্মত সার্ভিস রুলস প্রণয়নের দাবিতে

ডিএমটিসিএলে আধুনিক সার্ভিস রুলস প্রণয়নের দাবিতে মানববন্ধন-অবস্থান কর্মসূচি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫০ সময় , আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫০ সময়

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কর্মকর্তা ও কর্মচারীরা আধুনিক, সরকারি বিধি-বিধানসম্মত ও বাস্তবসম্মত সার্ভিস রুলস প্রণয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উত্তরা দিয়াবাড়িতে এমআরটি লাইন–৬ এর ডিপো এলাকায় হেড অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর অতিক্রম হলেও এখনও পর্যন্ত কোনো আধুনিক ও বাস্তবসম্মত চাকুরি বিধিমালা প্রণয়ন করতে পারেনি প্রশাসন—এ অভিযোগ থেকেই আন্দোলনে অংশ নেন প্রতিষ্ঠানটির ৯ম থেকে ২০তম গ্রেডের সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা।


জানা যায়, প্রায় এক বছর আগে একই দাবিতে আন্দোলন করলে কোম্পানির মহাপরিচালক ৩০ দিনের মধ্যে সার্ভিস রুলস প্রণয়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি।


এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর মন্ত্রণালয় থেকে ৪৫ দিনের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের নির্দেশ দেওয়া সত্ত্বেও অদৃশ্য কারণে প্রতিষ্ঠানটি সে নির্দেশনার প্রতি কর্ণপাত করেনি বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।


সার্ভিস রুলস না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে চাকরি অনিশ্চয়তায় ভুগছেন। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সার্ভিস রুলস প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯