ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর গ্রহণ বা পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস বুক। দেশটির পাঠানো সব আবেদন

ইসরায়েলের পাঠানো আবেদন গ্রহণ করছে না গিনেস বুক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৬ সময় , আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৬ সময়

ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর গ্রহণ বা পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস বুক। দেশটির পাঠানো সব আবেদন স্থগিত করেছে সংস্থাটি। সম্প্রতি এক ঘোষণায় এমনটাই জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান। ইসরায়েলি চ্যানেল এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, গিনেসের এই সিদ্ধান্ত শুধু ইসরায়েলের জন্য নয়, ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীর ও গাজা অঞ্চলের আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য।


গিনেস বুক কর্তৃপক্ষ ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর জানিয়েছে, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না। ফিলিস্তিনি অঞ্চলে স্বেচ্ছায় কিডনি দান কার্যক্রম পরিচালনা করা ‘মাতনাত চাইম’ নামের একটি সংস্থা দাবি করেছে, তারা মোট দুই হাজার জন দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন।


এই দাতাদের একত্রিত করে একটি গ্রুপ ছবি তুলে গিনেস রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটি। তবে ব্রিটেনভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী কর্তৃপক্ষ তাদের আবেদনটি প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে জানানো হয়। বিষয়টি নিয়ে গিনেস কর্তৃপক্ষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯