আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন

আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন খালেদা জিয়া: ড. মঈন খান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময় , আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়

আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেছেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দল-মত নির্বিশেষে সকলের কাছে খালেদা জিয়া প্রিয়।


বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।


ড. মঈন খান বলেন, খালেদা জিয়া আইনের প্রতিশ্রুতশীল ছিলেন বলেই আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। প্রতিহিংসামূলক মামলা হলেও তিনি আদালত ও আইনের প্রতি সম্মান দেখিয়েছেন।


তিনি আরও বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি। এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯