ইপিএলে নয় গোলের ম্যাচে ফুলহামের মাঠে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৭ মিনিটেই জেরেমি ডোকুর পাস থেকে দলকে

ইপিএলে নয় গোলের ম্যাচে ফুলহামের মাঠে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময় , আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়

ইপিএলে নয় গোলের ম্যাচে ফুলহামের মাঠে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৭ মিনিটেই জেরেমি ডোকুর পাস থেকে দলকে লিড এনে দেন আর্লিং হালান্ড। তাতে প্রিমিয়ার লিগে নিজের ১১১তম ম্যাচে এসে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। ইপিএলে দ্রুততম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন হালান্ড। 


এরপর ৩৭ মিনিটে রেইনডার্স আর ৪৪ মিনিটে ফিল ফোডেনের গোলে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ায় সিটি। যোগ করা সময়ে এমিলি স্মিথের গোলে ব্যবধান কমায় ফুলহাম।


তবে, দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-১ করেন ফোডেন। ৫৪ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে ব্যবধান আরও বাড়ায় গার্দিওলা শিষ্যরা। 


৫৭ মিনিটে এলক্স লউবির পায়ে দ্বিতীয় গোল পায় ফুলহাম। ৭২ মিনিটে স্যামুয়েল চুকওয়েজির গোলে আশা জাগায় দলটা। ৬ মিনিটের ব্যবধানে চুকওয়েজি দ্বিতীয় গোল পেলে স্কোরলাইন তখন ৫-৪! শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করলেও গোল পায়নি ফুলহাম। তাতে প্রতিপক্ষের মাঠে রোমাঞ্চকর ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।  

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯