ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় এ পর্যন্ত ৩১৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। অপর দিকে চলমান

হামাস-ইসরায়েল যুদ্ধে ৬০০ ইসরায়েলি নিহত, যুদ্ধ অনুমোদন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৩, সকাল ৯:১২ সময় , আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৩, সকাল ৯:১২ সময়
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় এ পর্যন্ত ৩১৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। অপর দিকে চলমান এ সংঘর্ষে ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ অফিশিয়ালি এ যুদ্ধের অনুমোদন দিয়েছে।

রোববার (৮ অক্টোবর) টাইমস অব ইসরায়েল এ খবর জাানিয়েছে।

প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার (৭ অক্টোবর) সকালে হামলার শুরু থেকে এ পর্যন্ত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারের অধিক। ইসরায়েলে নিহতদের মরদেহ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবী সংগঠন জাকার একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছে। অপর দিকে ইসরায়েলিদের হামলায় ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৯৯০ জন।

নিহত ইসরায়েলিদের মধ্যে ৪৪ জন সেনাসদস্য বলে নিশ্চিত করেছে দেশটির সেনা বিভাগ। নিহতদের পরিবারকেও এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুটি ভিন্ন পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলও।

এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলমে ব্যাপক আর্টিলারি শেল ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় তিনটি ইসরায়েলি স্থাপনায় হামলা করেছি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯