রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াতে ইসলামী। কোনো সিদ্ধান্ত বাস্তবতায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াত: ডা. শফিকুর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময় , আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়

রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াতে ইসলামী। কোনো সিদ্ধান্ত বাস্তবতায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বসে পরামর্শ করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।


মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে, শেওড়াপাড়ায় একটি রেস্টুরেন্টে ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


জামায়াত আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানান তিনি।


ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু চিকিৎসক মানুষের সাথে প্রতারণা করছেন উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশি চিকিৎসকদের জন্য হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। একসময় বাংলাদেশ ওষুধ শিল্পে বিদেশিদের ওপর নির্ভরশীল থাকলেও বর্তমানে বহু দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয় বলেও জানান জামায়াত আমীর।

এছাড়াও, ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চান জামায়াত বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯