গুম অধ্যাদেশ ও কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি

গুম অধ্যাদেশ ও কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা আইন উপদেষ্টার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৪ সময়

গুম অধ্যাদেশ ও কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, ১ ডিসেম্বর রাত ১১টায় বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে।


সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে, নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান তিনি। 


আইন উপদেষ্টা জানান, কয়েকদিন আগে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার হবে বলেও জানান তিনি। 


ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য ছিলো, তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। বিচার বিভাগ পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯