দুই-তৃতীয়াংশেরও বেশি, অর্থাৎ ৭০ শতাংশ বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক জরিপ

৭০ শতাংশ বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সন্তুষ্ট: আইআরআই জরিপ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪২ সময়

দুই-তৃতীয়াংশেরও বেশি, অর্থাৎ ৭০ শতাংশ বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।


আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ বাংলাদেশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন। তাদের মতে বেশ ভালো কাজ করছে এ সরকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও বেশ উৎসাহী বাংলাদেশের বেশিরভাগ মানুষ।


জরিপে অংশগ্রহণকারীদের ৬৬ শতাংশ মানুষ বলছেন, আগামী নির্বাচনে ভোট দেবেন তারা। ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে ২৩ শতাংশ বাংলাদেশির। এছাড়াও ৮০ শতাংশ বিশ্বাস করেন যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এদিকে, টিভি চ্যানেলগুলোর মধ্যে বেশিরভাগ বাংলাদেশির পছন্দ যমুনা টেলিভিশন।


প্রসঙ্গত, আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে। নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য সংস্থাটি এ জরিপ করে। আসন্ন নির্বাচন ঘিরে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর কাজ করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯