নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন। এ

আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করা হবে : নির্বাচন কমিশনার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১১ সময় , আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১১ সময়

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আমরা কোনো শোকজ করব না, যেই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে, তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। 


সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না।


যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নিবেন।’

নির্বাচনকালে পোস্টারের বিষয়ে তিনি বলেন, ‘এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়ে কঠোর হবো। প্রার্থীদের সবার জন্য একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করার দরকার করব।


নির্বাচন কেন্দ্রে আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তারা। আমরা আশা রাখি, এবারে নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।’


এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯