প্রথমবারের মতো দুদকের কোনও সাবেক চেয়ারম্যান খোদ সংস্থাটির জালে জাড়িয়েছেন। দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৮ সময় , আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৮ সময়

প্রথমবারের মতো দুদকের কোনও সাবেক চেয়ারম্যান খোদ সংস্থাটির জালে জাড়িয়েছেন। দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিশন।


অভিযোগে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ব্যবসায়িক সহযোগী ছিলেন ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। তারা পরস্পরের যোগসাজশে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম-দুর্নীতি করলেও, ইকবাল মাহমুদের প্রভাবের কারণে ঠিকাদার মিঠু ও তার ভাই দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। 


এছাড়া অভিযোগ রয়েছে, ঠিকাদার মিঠুর কাছ থেকে গুলশানের অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট গ্রহণ করেছিলেন ইকবাল মাহমুদ। তার বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। 


পাশাপাশি তার ভাই সাদিক মাহমুদ বকুলের সম্পদের উৎসও অনুসন্ধান করা হবে। চলতি বছরের ১১ সেপ্টেম্বর গ্রেফতারের পর মিঠুর রিমান্ডে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য পায় দুদক।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯