গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টার সময় মহানগরী

গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫৬ সময় , আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫৬ সময়

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টার সময় মহানগরী কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে পাঁচটার দিকে কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে, পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।  


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯