ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা করা হবে আজ। শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জন এ মামলার আসামি। 


আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ নভেম্বর আসামিপক্ষ ও দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেন।


ওইদিন দুদকের পক্ষে প্রসিকিউটর তরিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে আইনজীবী শাহীনুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন।


অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তার খালাসের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদক। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯