ডিসেম্বর মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।রোববার

বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময় , আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়

ডিসেম্বর মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।


রোববার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।


এতে বলা হয়, ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।


এছাড়া, পেট্রলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১১৬ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।


উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯