ক্যারিবিয়ান সাগরে চলমান মার্কিন উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলায় আয়োজিত হলো সামরিক বিমান প্রদর্শনী- 'ইন্ডাস্ট্রিয়াল এরোনোটিক্যাল এক্সপো ভেনেজুয়েলা ২০২৫'।শনিবার (২৯

উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলায় সামরিক বিমান প্রদর্শনী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময় , আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়

ক্যারিবিয়ান সাগরে চলমান মার্কিন উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলায় আয়োজিত হলো সামরিক বিমান প্রদর্শনী- 'ইন্ডাস্ট্রিয়াল এরোনোটিক্যাল এক্সপো ভেনেজুয়েলা ২০২৫'।


শনিবার (২৯ নভেম্বর) দেশটির আরাগুয়া রাজ্যের বিমান ঘাঁটিতে এই প্রদর্শনীর আয়োজন করে বলিভারিয়ান মিলিটারি এভিয়েশন। এতে অংশ নেয় ৬০টির বেশি বিমান নির্মাণকারী সংস্থা। প্রদর্শন করা হয় বিভিন্ন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির সামরিক আকাশযান। যেগুলো দেখতে ভিড় করে বহু মানুষ। 


বিমানের প্রদর্শনী ছাড়াও আরও নানা অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরা হয় আয়োজনে। ব্যাবসায়িক নেটওয়ার্কিং সেশন এবং একটি সম্মেলনও আয়োজন করে দেশটির সামরিক বাহিনী। 


এর আগে, ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার তীব্র নিন্দা জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিন প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের এমন নির্দেশকে 'সাম্রাজ্যবাদী আচরণ' আখ্যা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেইসাথে, ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাতের অভিযোগও করা হয়। 


বিবৃতিতে দাবি করা হয়, দেশটির জনসাধারণের উপর যুক্তরাষ্ট্রের আরও একটি অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন প্রতিষ্ঠা করতে চাইছে যুক্তরাষ্ট্র। 


অন্যদিকে ওয়াশিংটন আবারও দাবি করেছে, মাদক চোরাচালানের বিরুদ্ধে এই অভিযান। ক্যারিবিয়ান সাগরে চলমান উত্তেজনার মাঝে, ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯