জিরোনা ম্যাচের আগেই সুখবর পেল রিয়াল মাদ্রিদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আন্টোনিও রুডিগার ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। চলতি মৌসুমে

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন রুডিগার-মাস্তানতুয়োনো

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২০ সময় , আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২০ সময়

জিরোনা ম্যাচের আগেই সুখবর পেল রিয়াল মাদ্রিদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আন্টোনিও রুডিগার ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। 


চলতি মৌসুমে কেবল একটি ম্যাচ খেলতে পেরেছেন রুডিগার। হ্যামস্ট্রিংয়ের চোটে এরপর আর খেলতে পারেননি তিনি। ইনজুরির কারণে দীর্ঘদিন বাইরে থাকার পর আবারো ফিরেছেন মাঠে। পুরোদমে অনুশীলন শুরু করেছেন জার্মান ডিফেন্ডার। 


এবারের গ্রীষ্মে রিভার প্লেট থেকে  সান্তিয়াগো বার্নাব্যু'তে আসা মাস্তানতুয়োনো অল্প সময়েই আলোন্সোর আস্থা অর্জন করেন। 


লা লিগায় এই মাসের শুরুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাস্তানতুয়োনো। 


সব মিলিয়ে দলের হয়ে ১২ ম্যাচে খেলা এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে রিয়াল কোচ জানান এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন মাস্তানতুয়োনো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯