কুষ্টিয়ায় ৬ জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুর্নবিবেচনা

ইনুর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ, প্রথম সাক্ষ্যগ্রহণ কাল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৬ সময় , আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৬ সময়

কুষ্টিয়ায় ৬ জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুর্নবিবেচনা চেয়ে আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ কাল।


রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এসময় হাসানুল হক ইনুর আইনজীবীরা দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে ইনুর সম্পৃক্ততা নেই। পরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। জুলাই বিপ্লবকে তথাকথিত বলে মন্তব্য করে ইনু রাষ্ট্রদ্রোহিতা করেছেন। পরে অভিযোগ গঠনের পুর্নবিবেচনা খারিজ করা হয়। পরে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করেন। 


এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননায় প্রসিকিউশনের অভিযোগের শুনানি হবে আজ। 


এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাইতে পারেন প্রসিকিউশন। 


চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেয়ারও কথা রয়েছে আজ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯