ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় এক ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) সকালে

হামাসের গুলিতে ইসরায়েলি ব্রিগেড কমান্ডার নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৩, সকাল ৮:৩৮ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৩, সকাল ৮:৩৮ সময়
ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় এক ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) সকালে গাজা উপত্যকার সীমান্তবর্তী কেরেম সালম এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত কর্নেল জোনাথন স্টেইনবার্গ ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান পদাতিক শাখা নাহাল ব্রিগেডের প্রধান কমান্ডিং অফিসার ছিলেন। স্মরণকালের মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো জ্যেষ্ঠ ইসরায়েলি সেনা কর্মকর্তাদের মধ্যে অন্যতম তিনি।

শনিবার মধ্যরাতে এক এক্সবার্তায় আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকায় জোনাথন স্টেইনবার্গ নিহত হয়েছেন। সেখানে নাহাল ব্রিগেডের সঙ্গে ইসরায়েলে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের গোলাগুলির একপযার্য়ে তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

তবে সেখানে স্টেইনবার্গ ছাড়া অন্য কোনো ইসরায়েলি সেনা কিংবা হামাসের যোদ্ধা হতাহত হয়েছে কিনা, তা জানায়নি আইডিএফ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯