মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা টিফানি ট্রাম্প একটি বিশেষ ছবি শেয়ার করেছেন, যেখানে ট্রাম্প তার ছয় মাস বয়সী

নানা-নাতি ব্যস্ত কাজে, ছবি শেয়ার করেছেন ট্রাম্পের মেয়ে টিফিনি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪১ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪১ সময়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা টিফানি ট্রাম্প একটি বিশেষ ছবি শেয়ার করেছেন, যেখানে ট্রাম্প তার ছয় মাস বয়সী নাতি, আলেকজান্ডার ট্রাম্প বুলোসকে কোলে ধরে রয়েছেন। টিফানি ছবিটির ক্যাপশনে লিখেছেন, 'দু'জন কাজ নিয়ে খুব ব্যস্ত'।


চলতি বছরের নভেম্বরের শুরুতে টিফনিকে তার পিতার সঙ্গে বেশ কিছু ফোরামে দেখা যায়। বিশেষকরে, যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ ফোরামে, যেখানে ট্রাম্প সৌদি আরবের সঙ্গে নতুন চুক্তি ঘোষণা করেন।


টিফানির শিক্ষা ও কৃতিত্বের কথাও ট্রাম্প উল্লেখ করে বলেন, 'আমার কন্যা, টিফনি জর্জটাউন ইউনিভার্সিটি ল' স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি চমৎকার ছাত্রী ছিলেন। আমরা তাকে নিয়ে গর্বিত।'


ট্রাম্প কন্যা তার স্নাতক ডিগ্রি পেয়েছেন পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট শেষ করেন।


টিফনি ট্রাম্পের পোস্টে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নাতি আলেকজান্ডারের সঙ্গে তার স্নেহময় মুহূর্ত। পাশাপাশি, পরিবারের প্রতি তার সমর্থন এবং টিফনির শিক্ষাগত সাফল্যের প্রশংসাও প্রকাশ পেয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯