সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, একই ব্যক্তি দল ও সরকারপ্রধান হতে পারবে না

একই ব্যক্তি দল ও সরকারপ্রধান হলে ফ্যাসিস্ট হবেই: বদিউল আলম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময়

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, একই ব্যক্তি দল ও সরকারপ্রধান হতে পারবে না এই সংস্কারটা অন্তত প্রয়োজন। একাধিক পদে একজন থাকলে সে ফ্যাসিস্ট হবেই। তখন শেখ হাসিনার মত আরও ফ্যাসিস্ট দেখতে হবে।


শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে ব্যবসা, বিনিয়োগ ও সমষ্টিক অর্থনীতি নিয়ে আয়োজিত সম্মেলনে এ কথা বলেন তিনি।


তিনি বলেন,সুষ্ঠু নির্বাচনের জন্য একটি বড় বাঁধা হলো আমাদের নির্বাচনী অঙ্গন পরিচ্ছন্ন নয়। এটিকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন করতে হবে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও চরম দুর্বৃত্তায়ন হয়েছে। এটিকে পরিচ্ছন্ন করতে না পারলে সব পন্ডশ্রম হবে।


তিনি আরও বলেন, নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামায় আরও বিস্তারিত তথ্য দিতে হবে। একইসঙ্গে সেগুলো যাচাই-বাছাই করতে হবে। পাশাপাশি নির্বাচনী ব্যয়ের তথ্যও যাচাই করতে হবে। কোনো অপরাধীকে ভোটের সঙ্গে রাখা যাবে না। এ সময় সর্বপরি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিনিয়োগের প্রধান সমস্যা হলো লাল ফিতা দৌরাত্ম ও সরকার নিজেই। হয়রানি, ঘুষ, চাঁদাবাজি বন্ধ হলে ব্যবসা-বাণিজ্য এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯