নাটোরের দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৪১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর)

নাটোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ আসামি গ্রেফতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়

নাটোরের দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৪১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় এই অভিযান চালানো হয়। 


পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযানে নলডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও চুরি মামলার ১৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সিংড়ায় থেকে বিভিন্ন মামলার মোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি একটি চাপাতি, চাকুসহ মাদক উদ্ধার করা হয়।


পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিযানে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপ গানসহ আন্তঃজেলা ডাকাত শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯