যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির অভিবাসন সংস্থা ১৯টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড পুন:পর্যালোচনা করবে। সংস্থার প্রধান জোসেফ এডলো

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে ট্রাম্প প্রশাসন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫ সময়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির অভিবাসন সংস্থা ১৯টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড পুন:পর্যালোচনা করবে। সংস্থার প্রধান জোসেফ এডলো জানিয়েছেন, এই উদ্যোগ মূলত জাতীয় নিরাপত্তা এবং জনসুরক্ষা নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে।


জোসেফ এডলো জানিয়েছেন, ট্রাম্প নির্দেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের গ্রিনকার্ড 'পূর্ণাঙ্গ ও কঠোরভাবে' যাচাই করতে হবে। এর মাধ্যমে যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করার পরিকল্পনা নেয়া হয়েছে।


হোয়াইট হাউসের জুন মাসের একটি ঘোষণার ভিত্তিতে মোট ১৯টি দেশকে লক্ষ্য করা হয়েছে। এরমধ্যে ১২টি দেশের নাগরিকদের ওপর পুরোপুরি প্রবেশ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই দেশগুলো হলো: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকোয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। বাকি সাতটি দেশের ওপর আংশিকভাবে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। সেগুলো হলো: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।


ওই পুন:পর্যালোচনার সিদ্ধান্ত আসে ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া একটি সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে। বুধবার (২৬ নভেম্বর) এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হন, পরে একজন মারা যান। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯