মাদারীপু‌রে বেপ‌রোয়া গ‌তির এক‌টি প্রাইভেটকা‌রের চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থ‌লেই বিক্ষুব্ধরা ঘাতক প্রাইভেটকার‌টি‌কে আগু‌নে পু‌ড়ি‌য়ে দেয়। এসময়

মাদারীপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধরা আগগুনে পোড়ালো প্রাইভেটকার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫০ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫০ সময়

মাদারীপু‌রে বেপ‌রোয়া গ‌তির এক‌টি প্রাইভেটকা‌রের চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থ‌লেই বিক্ষুব্ধরা ঘাতক প্রাইভেটকার‌টি‌কে আগু‌নে পু‌ড়ি‌য়ে দেয়। এসময় আরও এক শিশু গুরুতর আহত হয়।


শুক্রবার রাতে সদর উপ‌জেলা‌র বাহাদুরপুর ইউনিয়‌নের হ‌বিগঞ্জ ব্রিজের কা‌ছে ঘটনাটি ঘ‌টে‌ছে বলে জা‌নি‌য়ে‌ছে সদর থানা পু‌লিশ।


পু‌লিশ ও স্থানীয় স‌ূ‌ত্রে জানা গেছে, মাদারীপুর শহ‌রের পুরান বাজা‌র পোষ্ট অ‌ফি‌স এলাকার আমে‌রিকা প্রবাসী ও ব‌্যবসায়ী জু‌য়েল চৌধুরীর অষ্টম শ্রেণি পড়ুযা ছে‌লে সাদমান চৌধুরী (১৪) তার চারজন বন্ধু‌ নি‌য়ে শুক্রবার বি‌কে‌লে নি‌জে‌দের গা‌ড়ি নি‌য়ে লং ড্রাইভে বাসা থে‌কে বের হন। প‌রে সন্ধ‌্যার আগে শিবচর উপ‌জেলার শেখপুর ব্রিজের কা‌ছে বেপ‌রোয়া গ‌তি‌তে চালা‌নো প্রাইভেটকার‌টি এক ব‌্যক্তি‌কে ধাক্কা দি‌লে স্থানীয় লোকজন সাদমান চৌধুরী‌কে ধাওয়া দেয়। এসময় সাদমান আরেও দ্রুতগ‌তি‌তে মাদারীপুর শহ‌রের দি‌কে আসার প‌থে মাদারীপুর সদর উপ‌জেলার বাহাদুরপুর ইউনিয়‌নের হ‌বিগঞ্জ ব্রিজের কা‌ছে স্থানীয় দে‌লোয়ার কাজীর ছেলে সুর‌িয়া কাজী‌কে (১০) চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই সে মারা যায়। এসময় মীম আক্তার (১০) না‌মে আরেক শিশু গুরুতর আহত হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে স্থানীয়রা হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছ‌ড়ি‌য়ে পড়‌লে বিক্ষুব্ধ জনতা প্রাইভেটকার‌টি আগু‌নে পু‌ড়ি‌য়ে দেয়।


মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হো‌সেন সাংবা‌দিক‌দের জা‌নি‌য়ে‌ছেন, খবর পে‌য়েই ঘটনাস্থ‌লে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা পৌ‌ঁছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। নিহ‌তের প‌রিবার থানায় অ‌ভি‌যোগ দি‌লে আইনগত পরবর্তী ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯