পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা মূল্যের চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৩ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৩ সময়

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা মূল্যের চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন৷ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন৷ 


এর আগে, ভোরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লাহেরীপাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারটি গরু আটক করা হয়৷


বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) ধামেরঘাট বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময়, ভারত থেকে বাংলাদেশে চোরাচালান করে আনা চারটি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটক গরুগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪ লক্ষ টাকা।


কর্তৃপক্ষ আরও জানায়, সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯