বিমানবাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল

প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে: বিমানবাহিনী প্রধান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৭ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৭ সময়

বিমানবাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


বাহিনীর প্রধান বলেন, বিমানবাহিনীর অপারেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গত দেড় বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরুদায়িত্ব পালন করেছে।


তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। দেশের যেকোনও প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বানও জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯