এবার তেহরানের আকাশে উড়তে দেখা গেলো একটি রুশ মিগ-টুয়েন্টি নাইন ফাইটার জেটকে। উড়ন্ত যুদ্ধবিমানটির একাধিক ফুটেজ ছড়িয়ে পড়েছে

তেহরানের আকাশে রুশ যুদ্ধবিমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়

এবার তেহরানের আকাশে উড়তে দেখা গেলো একটি রুশ মিগ-টুয়েন্টি নাইন ফাইটার জেটকে। উড়ন্ত যুদ্ধবিমানটির একাধিক ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।


আকাশযানটি থেকে সনিক বুমের শব্দও পেয়েছে স্থানীয়রা বলে দাবি করা হয় ভিডিওগুলোতে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর। যা কয়েকদিন আগেই বহরে যুক্ত হয়েছে। তেহরানের ওপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল এটি- বিমান বাহিনীর এমন বিবৃতির কথা জানায় সংবাদমাধ্যমগুলো। 


উল্লেখ্য, সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে ইরানের মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমানের বহর হাতে পাওয়ার গুঞ্জন উঠে। ধারণা করা হয়, এটি দেশটির ফার্স প্রদেশের সিরাজ বিমানঘাঁটিতে মোতায়েন করা আছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯