গেল সপ্তাহে ভূমিকম্পের পর উদ্বিগ্ন উৎকণ্ঠায় দেশের মানুষ। এই উৎকণ্ঠা মাথায় রেখে ভবনের ঝুঁকি মূল্যায়ন সেবা চালু করেছে

'ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান' সেবা চালু করলো জামায়াত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়

গেল সপ্তাহে ভূমিকম্পের পর উদ্বিগ্ন উৎকণ্ঠায় দেশের মানুষ। এই উৎকণ্ঠা মাথায় রেখে ভবনের ঝুঁকি মূল্যায়ন সেবা চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৬ নভেম্বর) দলের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড পেজ থেকে এই তথ্য জানানো হয়।


আমির জানান, ভূমিকম্পের পর যদি ভবন, দোকানে ফাটল বা দৃশ্যমান ক্ষতি, হেলে যাওয়া বা বেঁকে যাওয়া, অস্বাভাবিক শব্দ বা কম্পন দেখা যায়, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ দল তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এই সেবার নাম দেয়া হয়েছে,  “ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান”।


দলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন এবং পার্শ্ববর্তী এলাকায় প্রদান করা হচ্ছে। এই সেবার আওতায় ভবন মালিকদের যেসব সুবিধা দেয়া হবে, ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনবোধে সাইট ভিজিট ও পরিদর্শন, দৃশ্যমান ক্ষতি এবং সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয়, নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ, ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট, প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯