হংকংয়ের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৪ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৪ সময়

হংকংয়ের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স।


আজ বুধবার (২৬ নভেম্বর) হংকংয়ের উত্তরাঞ্চলের তাই-পো জেলায় এই দুর্ঘটনা হয়।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হংকংয়ের গণমাধ্যম জানায় স্থানীয় সময় ৩টার দিকে আগুন লাগে। বহুতল ভবনটি ৮টি ব্লকে বিভক্ত। স্থাপনাটিতে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস প্রায় ৪ হাজার মানুষের। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ভবনটির অন্যান্য অংশে।


ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আগুন নেভানোর কাজে যোগ দেয় অন্যান্য সংস্থাগুলোও। এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯