আজ চানখারপুলে ৬ জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামিপক্ষ। এছাড়া, আশুলিয়ায় ৬ মরদেহ

চানখারপুল হত্যাকাণ্ড: তদন্তকারী কর্মকর্তাকে ২য় দিনের জেরা করবেন আসামিপক্ষ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪৭ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪৭ সময়

আজ চানখারপুলে ৬ জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামিপক্ষ। এছাড়া, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। 


বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চানখারপুলের মামলার এই জেরা অনুষ্ঠিত হবে। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত, চিকিৎসক, একজন উপদেষ্টাসহ সাক্ষ্য দিয়েছেন ২৪ জন। 


তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে, মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি ৮ জন হলেও, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক আছেন। আর গ্রেফতার আছেন কনস্টেবল সুজনসহ ৪ জন। 


অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়া ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ হবে। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। এর মধ্যে, ২৩তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক এসআই আবজালুল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯