চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপিং ও সূচি। মঙ্গলবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। সি গ্রুপে খেলবে বাংলাদেশ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সি গ্রুপে বাংলাদেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়

চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপিং ও সূচি। মঙ্গলবার টুর্নামেন্টের সূচি  ঘোষণা করেছে আইসিসি। 


সি গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালি। উদ্বোধনী দিনেই ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।


এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ১৭ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নেপাল। 


প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা ও শেষ ম্যাচ খেলবে মুম্বাইয়ে। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৮ মার্চ। ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্বে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯