কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায় বলে মনে করেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে

কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায়: উপদেষ্টা ফরিদা আখতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৯ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৯ সময়

কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায় বলে মনে করেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 


মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে 'কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার' নিয়ে কর্মশালায় এমনটাই জানান তিনি। 


উপদেষ্টা বলেন, হার্ভিসাইড বা আগাছানাশক শুধু জমিরই নয়, প্রাণীদের অবাধ চলাফেরার ক্ষেত্রেও বিপজ্জনক। এই ধরনের রাসায়নিক ব্যবহারের কারণে কৃষিজমি উর্বরতা হারাচ্ছে। কৃষি এবং ভূমি ব্যবহারে সমন্বিত পদক্ষেপ দরকার। 


এ সময়, উর্বর জমিতে অবাধে তামাক চাষ হচ্ছে উল্লেখ করে বলেন, কৃষি জমির বাণিজ্যিক ব্যবহার ঠেকানো যাচ্ছে না। এজন্য, খাদ্য উৎপাদনে সার্বভৌমত্ব রক্ষার তাগিদ দেন তিনি। 


উপদেষ্টা আরও জানান, শুধু বোরো ধানের ওপর নির্ভরতা বাড়ছে। যা টেকসই কোনো পন্থা নয়। 


অপরদিকে বক্তারা বলেন, কৃষি জমি সুরক্ষায় শক্ত নীতি প্রয়োজন। সরকারি খাস জমি চারণভূমি হিসেবে ঘোষণা করতে হবে। ভূমির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিকল্প নেই। অকৃষি কাজে জমির ব্যবহার বন্ধ করাও জরুরি বলেও মত তাদের। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯