আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা তৈরি ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানিয়েছেন, আজ বিকেল থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত অথবা পুনঃনির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।


এদিকে, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। একই দিন গণভোটেরও আয়োজন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইসি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯